বুধবার ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

স্বাস্থ্য দর্পণ

করোনা আক্রান্তে মৃতের সংখ্যা ২, নতুন শনাক্ত ৭

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক: করোনা মহামারি। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি মৃত্যু সংখ্যাও থেমে নেই। তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৭ জন। ১৮১ জনের নমুনা পরীক্ষা করে এই রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৮০ জনে। 

 

২৮ জুন, শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন করে করোনা আক্রান্ত সাতজনসহ চলতি বছর এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৫ জনে।

 

গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু হওয়ায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে।

 

এক বার্তায় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৮৭ শতাংশ।

 

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
 

রক্তের গ্রুপ: কে কাকে রক্ত দিতে পারবে?

প্রকাশিত: ২০২৪-১২-২৬ ০০:৩৮:২০

সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭