বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

আইন-আদালত

ফ্যাসিবাদের দোসর শিল্পী মমতাজের চার দিনের রিমান্ড মঞ্জুর 

প্রকাশিত: ২০২৫-০৫-১৫ ২৩:৩২:৪৭

News Image

খোন্দকার এরফান আলী বিপ্লব, বিশেষ প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি, ফ্যাসিবাদের দোসর ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগম এখন চার দিনের রিমান্ডে রয়েছেন। 

 

জুলাই বিপ্লব তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা সাগর হত্যা মামলায় তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মিরপুর মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ডের পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান আসামীপক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে ১৩ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ জুয়েল রানা মমতাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

 

উল্লেখ্য যে, গত ১২ মে রাত পোনে ১২টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই মিরপুর-১০ নং গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন মোঃ সাগর। ঐ সময় সাগরের বুকে গুলি লেগে পেছন দিক থেকে বের হয় এবং সাগর নিহত হয়। এ মামলায় মমতাজকে গ্ৰেফতার করা হয়।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭