বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

গণিত অলিম্পিয়াড ও শিশুবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ ও সনদ বিতরণ

প্রকাশিত: ২০২৫-০৫-১৭ ২২:৫৯:২৮

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে গণিত অলিম্পিয়াড ও শিশুবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সনদ বিতরণ করা হয়েছে। 

 

শনিবার (১৭ মে) সকালে ঘাটাইল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ। 

 

ঘাটাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি এস. এম. আব্দুল লতিফের সভাপতিত্বে এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডা: এম. এ সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শফিকুল ইসলাম, ঘাটাইল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, বৃত্তি কমিটির সদস্য ও সহ সভাপতি মেহেদী হাসান খান, বৃত্তি কমিটির সদস্য নিলুফা ইয়াসমিন, দপ্তর মো: হেলাল উদ্দিন প্রমুখ। 

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ঘাটাইল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরিচালনা কমিটির আহবায়ক ও সিনিয়র সাংবাদিক মো: সাজ্জাদুর রহমান ।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭