বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের ভূঞাপুরে ২ আ' লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ২০২৫-০৫-১৮ ২৩:৩৩:৫৪

News Image

নিজস্ব প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার মামলায় টাঙ্গাইলের ভূঞাপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার অলোয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ও বরকতপুর গ্রামের সোহরাব খন্দকারের ছেলে সাইফুল ইসলাম খন্দকার ওরফে বাবু (৪৫) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর ভাই সোহেল রানা ওরফে টিটু (৩৮)। শনিবার (১৭ মে) রাতে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

 

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলায় শনিবার রাতে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম খন্দকার ওরফে বাবু ও সোহেল রানা ওরফে টিটুকে গ্রেফতার করা হয়। পরে রাতেই টাঙ্গাইল সদর থানায় তাদেরকে সোপর্দ করা হয়েছে।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭