বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

আত্রাই থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁ পুলিশ সুপার

প্রকাশিত: ২০২৫-০৫-২৪ ২০:৫৩:১৮

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম।

 

(২৪ মে শনিবার) আত্রাই থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মুশফিকুর রহমান ও অফিসার ইনচার্জ আত্রাই থানা উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, থানায় আগত সেবা প্রার্থীদের সাথে অবশ্যই সদাচরণ করতে হবে। মামলা, জিডি কিংবা পুলিশ ক্লিয়ারেন্স এর ক্ষেত্রে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে হবে। তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি করা, কার্যকরী পেট্রোলিং এর পাশাপাশি মাদক অভিযান বৃদ্ধিসহ পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

প্রতিটি থানা যেন জনগণের ভরসার কেন্দ্রবিন্দু হয় সে বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। পুলিশ সুপার থানার আশপাশ, মেস্, ব্যারাক পরিদর্শন করেন এবং এসব এলাকা আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে তিনি অফিসার ইনচার্জকে সক্রিয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন। 

 

আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে আত্রাই থানার বিভিন্ন পয়েন্টে যানজট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগনের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে আহবান জানান। সেই লক্ষে রাস্তার উপর অবৈধ পার্কিং ও অবৈধ ফুটপাতের দোকান থেকে এলাকাকে মুক্ত রাখার আহবান জানান ।

 

এ সময় আত্রাই থানার সকল স্তরের অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭