বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরায় নিজ বাড়ির সিড়ি ঘরের চাল থেকে পলিটেকনিক শিক্ষার্থীরা মরদেহ উদ্ধার!

প্রকাশিত: ২০২৫-০৬-০৪ ১৯:০০:৪৮

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরের তাতিপাড়া থেকে আল আমিন (২২) নামে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে তাতিপাড়ার আল আমিন ভিলা নামের একতলা বাড়ির সিঁড়ি ঘরের টিনের চালার ওপর ওই বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

 

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, রবিবার রাতে ১০ টার দিকে বাড়ির নিজ কক্ষে বসে আল আমিন আম খাচ্ছিল। এসময় তার মোবাইল ফোনে একটি কল আসলে সে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে সে আর বাড়ি ফেরেনি। তারা অনেক খোঁজা খুজি করে না পেয়ে সদর থানায় সোমবার জিডি করেন। অন্যদিকে মঙ্গলবার বিকালে এক প্রতিবেশী গাছ থেকে আম পাড়তে গিয়ে আল আমীনদের বাড়ির সিড়ি ঘরের টিনের চালার ওপর মরদেহটি দেখতে পান। এসময় পুলিশে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে। 

 

নিহত আল আমিনের বাবা হাবিবুর রহমানসহ পরিবারের সদস্যদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। সঠিক তদন্ত করলে দোষীদের সনাক্ত করা যাবে।

 

সর্বশেষ ৪ জুন সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইয়ুব আলী মোবাইলে আমাদের প্রতিনিধিকে জানান এখন পর্যন্ত কোনো মামলা এবং আটক কোনোটাই হয়নি।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭