বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে দশকিয়া বিএনপির উদ্যোগে সিঙ্গাপুর প্রবাসীর সৌজন্যে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ২০২৫-০৬-০৫ ১৯:৫৫:২৪

News Image

মাছুদুর রহমান মিলন, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৫ জুন ধলাটাঙ্গর ঈদগাহ মাঠে এ আয়োজন করা হয়। সিঙ্গাপুর প্রবাসী বাদশা ফকিরের সহযোগিতায় পাঁচশত ২০ জন দুস্থ, অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

দশকিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মজনু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, দশকিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রহিস উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক আহসান হাবিব লাভলু, স্বল্লা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক, এলেঙ্গা পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মামুন মিয়া, সরকারি শামসুল হক কলেজের সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান পল্লী প্রমুখ।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭