বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৫-০৬-০৬ ০০:৫৬:৫৪
মোঃ সাইফুল্লাহ, মাগুড়া প্রতিনিধি: “প্রাকৃতিক জীব বৈচিত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা মঘী সমাজ কল্যাণ সেচ্ছোসেবী সংগঠন বৃক্ষ রোপন করছি”। এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা সদরের মঘী ইউনিয়নে স্থানীয় যুবকদের সংগঠন মঘী সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠন ৫ জুন বিশ্ব পরিবেশ উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শরিফুজ্জামান চান্দু মিয়া জানান, স্থানীয় যুবকদের নিয়ে এই সংগঠনের মাধ্যমে পর্যায়ক্রমে মঘি ইউনিয়নের গ্রামের রাস্তা ঘাট, স্কুল-কলেজ, মসজিদ ও দরিদ্র পরিবারের বাড়িতে বিভিন্ন ফলের গাছ রোপন করা হবে।
৫ জুন, বৃহস্পতিবার ২’শ টি স্থানে বিভিন্ন প্রকার ফলের গাছ রোপন করছি। এ ছাড়া অসহায় ও অসচ্ছল পরিবারের ছেলে মেয়েদেরকে পড়ালেখায় সহযোগিতা করা ও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে মঘি সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠন কাজ করছে। এ সময় স্থানীয় যুবকদের তাদের সাথে উপস্থিত ছিলেন মঘি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রোকসানা ইয়াসমিন, ওয়ার্ড মেম্বার তোরাপ হোসেন, হিসাব সহকারি সাজ্জাদ হোসেনসহ অন্যরা।