বুধবার ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের গোপালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

প্রকাশিত: ২০২৫-০৬-১২ ২২:১০:১০

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে নগদা শিমলা ইউনিয়নের চানপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। সে ভেঙ্গুলা গ্রামের মৃত খন্দকার ফেরদাউসের ছেলে।

 

জানা যায়, ভেঙ্গুলা বাজারের ভাঙ্গারী ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেলে গোপালপুর শহরে যাচ্ছিল। নগদা শিমলা ইউনিয়নের চানপুর এলাকায় পৌছলে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে সে মোটরসাইকেলসহ খাদে পড়ে যায়। স্থানীয়রা তাকে মূমুর্ষু অবস্থায় উদ্ধার করে।

 

টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালপুর থানার পরিদর্শক (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭