বুধবার ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে নাগরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ২০২৫-০৬-১৫ ২৩:৫০:১১

News Image

সোলায়মান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত দেশব্যাপী ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।

 

রবিবার (১৫ জুন) নাগরপুর থানা চত্বরে এ বৃক্ষ রোপন করা হয়।

 

নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনিরের নেতৃত্বে বৃক্ষ রোপন করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ হাসান জাহিদ, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেনসহ নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

উল্লেখ্য, পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরীর লক্ষ্যে ছাত্রদলের এই বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিক ভাবে উপজেলার প্রতিটি ইউনিয়নে পরিচালিত হবে বলে জানিয়েছেন ছাত্রদলের নেতৃবৃন্দ ।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭