বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

সখীপুরে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২০২৫-০৬-১৬ ০০:০৯:০০

News Image

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা ও উদ্দেশ্যমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি।

 

১৫ জুন (রবিবার) বিকেলে সখীপুর পৌর শহরের বিএনপির নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৩ জুন (শনিবার) রাত ১টার দিকে সখীপুর উপজেলার পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের সখীপুর সরকারি কলেজ মোড়ের পূর্ব পাশে একটি বসতঘর ও দোকান ভাঙচুরের ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। অথচ এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন নেতারা।

 

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাজী আঃ গনি, যুবদলের আহ্বায়ক ও বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল, সদস্য সচিব নাসির উদ্দিনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন। তিনি বলেন, "উক্ত জায়গা সংক্রান্ত পূর্ববিরোধ ও জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগে জেলা বিএনপি থেকে আশরাফ নামের এক ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। এ ছাড়া সখীপুর বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে এই অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।"

 

বিএনপি নেতৃবৃন্দ এই ধরনের অপপ্রচারে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান এবং বিষয়টি তদন্ত করে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জনান।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭