বুধবার ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মওলানা ভাসানীর প্রধান কথা ছিল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত-সালাম পিন্টু 

প্রকাশিত: ২০২৫-০৬-১৮ ২০:৩৬:০৬

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রধান কথা ছিল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত, সেই শিক্ষা নিয়ে আমরা সেদিন গড়ে উঠেছিলাম। শিক্ষার্থীদেরও সেই ভাবে গড়ে উঠতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।  

 

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ডিগ্রী কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও কলেজের বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জননেতা আব্দুস সালাম পিন্টু এসব কথা বলেন।

 

হেমনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মেহের মাহমুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি ১৮ জুন বুধবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। 

 

প্রধান অতিথি আরো বলেন- আমাদের আল্লাহ ও রাসুল (সা:) এর প্রতি অবিচল থাকতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলেই আমরা অন্যায় ও পাপ কাজ থেকে নিজেদের রক্ষা করতে পারব।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও মেহেরুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ খ. জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ও গোপালপুর শহর বিএনপ’র সভাপতি খালিদ হাসান উথান। 

 

এ ছাড়া হেমনগর ইউনিয়ন বিএনপি সভাপতি গোলাম রোজ তালুকদার, উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহমেদসহ কলেজ শিক্ষকবৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরাও এসময় উপস্থিত ছিলেন। 
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭