বুধবার ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৫-০৬-২২ ২০:৫৭:৩১
মোঃ নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মেহেরুন্নেসা মহিলা কলেজের এইচ.এস.সি ও সমমান এবং অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২২ জুন, রবিবার সকাল দশটায় মেরুন্নেসা মহিলা কলেজের আয়োজনে কলেজ মাঠে বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
বক্তারা প্রধান অতিথিকে উদ্দেশ্য করে কলেজের সার্বিক উন্নয়ন ও বিএনপি ক্ষমতায় গেলে কলেজটি সরকারিকরণ দাবি করেন। বক্তারা আরো বলেন এই প্রতিষ্ঠানটি তারই হাতে গড়া তাই এই প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ খেয়াল রাখার দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেরুন্নেসা মহিলা কলেজের গভর্নিং বডির সভপতি, সাবেক মেয়র, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, মেহেরুন্নেসা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খঃ আব্দুল ওয়াদুদ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ঈছা মুনিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহজাহান ভিপি, গোপালপুর বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ চান মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, সদস্য সচিব মো বদিউজ্জামান রানা, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ, আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সেক মোঃ জুবায়েরুল হক প্রমুখ।
কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার অভিভাবকবৃন্দ এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।