বুধবার ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

গোপালপুরে ১৫০টি নিষিদ্ধ চায়না জালে আগুন দিলো মোবাইল কোর্ট

প্রকাশিত: ২০২৫-০৬-২৬ ১২:৫৮:৪৫

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে, টাঙ্গাইলের গোপালপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিঘলআটা গ্রামের দিঘলআটা বিলে ও আশেপাশের বিভিন্ন বিল থেকে ১৫০টি ১৫০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ পুড়িয়েছে ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক মূল্য সাত লক্ষাধিক টাকা। 

 

২৫শে জুন, বুধবার বিকেলে মির্জাপুর ইউনিয়নের দিঘলআটা বিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তুহিন হোসেন। 

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ডা. সৌরভ কুমার দে, উপজেলা পাট কর্মকর্তা মোঃ আব্দুল বাশার, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ নাজমুল হক, মৎস্য অফিসের অফিস সহকারী মোঃ শরিফুর রহমান, এবং গোপালপুর থানার পুলিশ সদস্যরা।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭