বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

কান্দাপাড়ার যৌনপল্লীতে অগ্নিকাণ্ড, ১২টি ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ২০২৫-০৬-২৮ ১৮:০৪:০৫

News Image

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে কান্দাপাড়ার যৌনপল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, বিভিন্ন আসবাবপত্রসহ ১২ টি থাকার ঘরসহ বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়েছে গেছে।

 

২৮ জুন, শনিবার আনুমানিক সকাল ১১.৩০ টার দিকে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।

 

খবরে জানা যায়, সকাল ১১.৩০ টার দিকে একটি ঘরের গ্যাস সিলিন্ডার দিয়ে রান্নার কাজ করা হচ্ছিল। এ সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরের আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে সেখানকার লোকজন পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

সিলিন্ডার বিস্ফোরনে আগুন লাগার ঘটনায় ১২টি ঘর ও বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। ঘরে থাকা নগদ টাকা, আলমিরা, টিভি, ফ্রিজ, শোকেজ, বইপত্রসহ নানা ধরণের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

 

আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত বাসিন্দা শুকুর, সালমা, লাল মিয়া, সন্ধ্যা ও আলোসহ বলেন, হঠাৎ করেই গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। পরে তা মুহুর্তেই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা টাকা-পয়সা ও আসবাবপত্র সব পুড়ে গেছে। আমাদের এখন থাকার জায়গা নেই। সরকারের কাছে দাবি, আমাদের যেন নতুন করে থাকার ব্যবস্থা করে দেয়।

 

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূইঞা বলেন, সকাল ১১,৩০ টার দিকে খবর আসে পৌর শহরের কান্দাপাড়া যৌনপল্লীতে আগুন লেগেছে। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

 

তিনি আরও জানান, ১০/১২টি ঘরসহ ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

 

এদিকে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল । এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭