বুধবার ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

উৎসব মুখর পরিবেশে

টাঙ্গাইলের মধুপুরে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপিত

প্রকাশিত: ২০২৪-১২-২৫ ১৯:৪৪:১৮

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের মধুপুর গড়ে বসবাসরত খ্রিস্টান ধর্মের অনুসারীরা প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যীশু খ্রিস্টের জন্মতিথিতে শুভ বড়দিন উদাপন করেছে। জন্ম তিথিতে নানা কর্মসূচির মধ্যে ছিল- আলোকসজ্জ্বা, আরাধনা, আচারানুষ্ঠান, প্রার্থণা ও কেক কাটা ইত্যাদি।

মধুপুর উপজেলার আড়নখোলা ইউনিয়নের জলছত্র পঁচিশমাইল ক্যাথলিক খ্রিস্টানদের কেন্দ্রীয় মিশনারীতে মঙ্গলবার (২৪ডিসেম্বর) রাত ১০টায় নানা উপ-জাতির খ্রিস্টান ধর্মাবলম্বী, ভক্ত ও অনুসারীদের অংশগ্রহণে যীশু খ্রিস্টের জন্মদিনের কেক কাটা হয়। জলছত্র মিশনারী ধর্ম পল্লীর পাল পুরহিত ফাদার সুবাস কস্তা সিএসসি ও মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এমরানুল কবির যীশু খ্রিস্টের জন্মদিনের ওই কেক কাটেন। এ সময় এ ধর্ম পল্লীর আওতাধীন সকল খ্রিস্টান ধর্মের অনুসারীদের আগমনে মিশনারীর আঙিনা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জলছত্র মিশনারী ধর্ম পল্লীর পাল পুরহিত ফাদার সুবাস কস্তা সিএসসি জানান, এদিন তারা দেশ ও জাতির কল্যাণে এবং তারা যাতে সুন্দরভাবে এ দেশটাকে গড়ে তুলতে পারেন তার জন্য বিশেষ প্রার্থণা করা হয়েছে। যীশুখ্রিস্টের জন্মতিথির কর্মসূচি পালনে স্থানীয় প্রশাসন সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭