শনিবার ০৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

ঘারিন্দা ইউনিয়নে দুস্থ্, অসহায় ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২০২৫-০১-০৮ ০০:৩২:২৩

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার ৩নং ঘারিন্দা ইউনিয়নের দরুন ফুটানি বাজার এলাকায় টাঙ্গাইল জেলা জিয়া মঞ্চের সভাপতি জাহিদুর রহমান জাহিদ এ শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 


এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, আব্দুল্লাহেল কাফী সাহেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফী ইথেন, ছাত্রদল নেতা তানভীর হাসান রুবেল, ফরিদ, সবুজ ও আল আমিন প্রমূখ। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭