শনিবার ০৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের চরাঞ্চলে ভূমিদস্যু’র হাত থেকে বাচঁতে এলাকাবাসীর মানবন্ধন

প্রকাশিত: ২০২৫-০২-২৩ ২২:৪২:১৪

News Image

স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের চরাঞ্চলে ভূমিদস্যু ঠান্ডু খাঁ, ছাইফুল ও শাজাহানের হাত থেকে বাচঁতে মানবন্ধন করেছে এলাকাবাসি। অন্যের জমিতে অনাধিকার প্রবেশ করে জবর দখল করে নেয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। 

 

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ১২নং মাহমুদ নগর ইউনিয়নের বালিয়াপাড়া আমতলা বাজারে মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী। এই ভূমি দস্যুদের হাত থেকে রেহাই পেতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা। এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম বাহার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছামাদ মন্ডল, সহসভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক হোসেন আলী, যুগ্মসম্পাদক নুরনবী প্রমূখ। এছাড়াও স্থানীয় এলাকাবাসির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭