বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার

মহেলা ও যমুনা সেতু পূর্ব এলাকার অবৈধ বালু ঘাটে যৌথ বাহিনীর অভিযান, আটক ৮

প্রকাশিত: ২০২৫-০৪-১১ ২৩:৪২:০১

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা ও যমুনা সেতু পূর্ব এলাকার অবৈধ বালু ঘাটে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অবৈধভাবে বালু মাটি কেটে বিক্রির সাথে জড়িত আটজনকে আটক করা হয়। এছাড়া বালু ভর্তি তিনটি ড্রাম ট্রাক জব্দ ও তিনটি ভেকুর ব্যাটারি ডিসকানেকটেড করা হয়। 

 

বৃহস্পতিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক ও সেনাবাহিনীর ক্যাপ্টেন আহনাফ রেদোয়ানের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়। 

 

আটকৃতরা হল- ইয়াকুব (৪৭), শরবেশ আলী (৩৫), শাহিন (২২), আক্কাস (৩৫), আওয়াল (২০), তুষার (২০), আসলাম (২১), হাবীব (২৫)। এদের বাড়ি টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলায়। 

 

জানা যায়, সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলার মহেলা ও বেলটিয় (থানা ঘাট) এলাকায় অবৈধভাবে বালু বিক্রি করে আসছেন স্থানীয় প্রভাবশালীরা। খবর পেয়ে ওই দুই ঘাটে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটজনকে আটক করা হয় এবং তিন বালু ভর্তি ট্রাক জব্দ করা হয়। পরে বালু বিক্রির বৈধ কাগজপত্র না দেখাতে পারায় বালু ভর্তি তিনটি ট্রাক ও আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু ও মাটি কাটার কাজে নিয়োজিত আটজনকে আটক করা হয়েছে। এছাড়া তিনটি বালু ভর্তি ট্রাক জব্দ ও তিনটি ভেকুর ব্যাটারি ডিসকানেকটেড করা হয়েছে। সেইসাথে বালু ঘাট দুটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং পূনরায় যাতে চালু করতে না পারে সেজন্য বিট পুলিশ ও টহল পুলিশের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে।

 

তিনি আরও বলেন, অবৈধভাবে যারা মাটি ও বালু বিক্রির ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭