বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের ঘাটাইলে মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফের কেন্দ্রীয় দাওয়াতী মিশন অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৫-০৪-১১ ২৩:৫৩:৪৭

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে শাহানশাহে তরিকত বিশ্ব ওলি হযরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের পবিত্র ওফাত দিবস স্মরণে মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফের কেন্দ্রীয় দাওয়াতী মিশন অনুষ্ঠিত হয়েছে। 

 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১ টায় সোনার তরী পার্টি সেন্টারে ময়মনসিংহ জাকের পার্টির ছাত্র ফ্রন্টের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মোঃ রমজান আলী।

 

মিশন প্রধান হিসেবে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আব্দুল আজিজ খান অটল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, মিশন সদস্য ও জাকের পার্টির গাজীপুর মহানগর ছাত্র ফ্রন্টের সভাপতি আসাদুজ্জামান রানা প্রমুখ।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭