শুক্রবার ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

কৃষি দর্পণ

নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

প্রকাশিত: ২০২৫-০৪-১৫ ১৮:১১:৪৭

News Image

সোলায়মান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
টাঙ্গাইলের নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

 

মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫ সকালে উপজেলা অডিটরিয়ামে ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ- ১/২০২৪-২০২৫ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

 

আউশ প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমানঅ। সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান।

 

২০২৪-২০২৫ অর্থ বছরে নাগরপুর উপজেলায় ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি কৃষক পরিবার ১ বিঘা জমির জন্য আউশ ধান বীজ ৫ কেজি ডিএপি সার ১০ কেজি এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়েছে। 

 

এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং প্রান্তিক কৃষক।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭