বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়ন কৃষক দলের পাটবীজ ও সার বিতরণ

প্রকাশিত: ২০২৫-০৫-০৪ ১৭:৩৩:৩৬

News Image

নিজস্ব প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

রোববার (৪ মে) সকালে উপজেলার রামপুর ভাসানী মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

বল্লা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মজনু মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক আবুল হাশেম, উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমূখ। অনুষ্ঠানে রামপুর, মমিননগর, দড়িখসিল্লা, বল্লার প্রায় এক শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত পাটবীজ ও সার বিতরণ করা হয়।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭