শুক্রবার ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

ভূঞাপুরে সাংবাদিক ইব্রাহিম ভূঁইয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ২০২৫-০৫-০৪ ১৭:৪২:৫১

News Image

নিজস্ব প্রতিনিধি:
ভূঞাপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম ভূঁইয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

শনিবার (০৩ মে) বিকেলে ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন- আরফান আলী মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ ইব্রাহীম। 

 

প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, মোঃ আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী তালুকদার, দপ্তর ও পাঠাগার মাহমুদুল হাসান, কার্যকরী সদস্য মোঃ রফিকুল ইসলাম রবি, মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক আসাদুল খান, মোঃ আব্দুর রশিদ শেখ, আলমগীর হোসেন, শফিউর রহমান, তৌফিকুর রহমান মানিক, আতিফ রাসেল প্রমুখ।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭