বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

আইন-আদালত

টাঙ্গাইলে বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘন্টা কর্মবিরতি

প্রকাশিত: ২০২৫-০৫-০৬ ১৪:১৪:৪৭

News Image

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করছে টাঙ্গাইলের বিচার বিভাগীয় কর্মচারীরা। 

 

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা পর্যন্ত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জেলা শাখা। এসময় তারা বিচারিক আদালতের কক্ষে তালা ঝুঁলিয়ে রাখে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর প্রমুখ।

 

বক্তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান, বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি পালন করার কথাও বলেন।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭