প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩


অপরাধ

মহেশপুর সীমান্তে অস্ত্র-গুলি রেখে ভারতে পালিয়ে যায় ২ যুবক

প্রকাশিত: ২০২৫-০৬-০৩ ১৬:৩০:৪৫

News Image

মোঃ নজরুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে দুই ব্যাক্তি একটি ব্যাগ নিয়ে কিছু সময় ঘোরাঘুরি করছিল। এ সময় বিজিবি সদস্যরা তাদেরকে দেখতে পেয়ে বিষয়টি নজরে রেখে ঐ দু’জনকে দাড়াতে বলে এবং ব্যাগে কী আছে দেখতে চাইলে তারা ব্যাগটি ফেলে দৌঁড়ে ভারত সীমান্তের অভ্যন্তরে পালিয়ে যায়। ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি ভারতীয় পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি । 

 

মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটার বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, জীবননগর পাড়ার ঈদগাহ মাঠের পশ্চিম পাশ দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে দু’জন। তাদের তল্লাশি করতে চাইলে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

 

ব্যাগ তল্লাশি চালিয়ে একটি ভারতীয় পিস্তলসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।