প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের সখীপুরে ৫শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

প্রকাশিত: ২০২৫-০৬-১৭ ০০:২৬:৩৩

News Image

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

 

১৬ জুন, সোমবার বিকেল ৪টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সিকদার রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তারকৃতরা হলেন—রুবেল (৩৩), রিজন (২৩) ও হাসান (২২)।

 

জানা যায়, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সিকদার রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি টাঙ্গাইল একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ওই তিনজনকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। তাদের কাছে পাওয়া যায় ৫শ পিস ইয়াবা। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিবি পুলিশ জানিয়েছে, পরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

 

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, রুবেল আগে ভালো ছেলে ছিল। তবে গত এক বছর ধরে তার আচরণ ও চলাফেরা সন্দেহজনক হয়ে ওঠে। বাসায়ও খুব কম সময় থাকত। মাঝে মাঝে দেখা যেত, বাসায় বিভিন্ন অপরিচিত লোকের আনাগোনা। আমরা ভাবতেও পারিনি সে এতটা খারাপ পথে জড়িয়ে পড়েছে।

 

এ বিষয়ে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, “আমি বিষয়টি শুনেছি। তবে ডিবি পুলিশ আমাদের থানায় এখনো কিছু জানায়নি। যদি তারা আমাদের কাছে আটককৃতদের হস্তান্তর করে, তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাতে পারব।”