প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৫-০৬-১৯ ২২:১২:০১
ডক্টর মোঃ মোস্তাফিজুর রহমান, রংপুর প্রতিনিধি: রংপুরের গংগাচড়া মহিলা কলেজের ২০২৫ সনের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল এবং পদার্থ বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক জনাব মাহমুদা খাতুন এর অবসরজনিত সম্মাননা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৯ জুন, বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় অধ্যক্ষ মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের সভাপতি মোঃ মাহমুদুল হাসান মৃধা।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোতমাইন্না আক্তার।

শিক্ষার্থীর বক্তব্য শেষে এইচএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের বিদায় ও অবসরজনিত সহকর্মীর বিদায় অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ডক্টর মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক (ইশি), মো: লুৎফুল হক লুলু, সহকারী অধ্যাপক (বাংলা), মো: শফিকুল ইসলাম সেলিম, সহকারী অধ্যাপক (রসায়ন), বিমল চন্দ্র রায়, সহকারী অধ্যাপক (অর্থনীতি), মাসুমা আখতার, সহকারী অধ্যাপক (মার্কেটিং), মো: মাহবুবার রহমান, সহকারী অধ্যাপক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), মো: আবুল হোসেন ফটিক, প্রতিষ্ঠাতা সদস্য এবং সর্বশেষ বক্তব্য রাখেন অধ্যক্ষ মো: আবুল কাশেম। বক্তব্য শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।