প্রিন্ট এর তারিখঃ বুধবার ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

গোপালপুরে পাঁচ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না জালে আগুন দিলো মোবাইল কোর্ট

প্রকাশিত: ২০২৫-০৬-২৪ ২০:৩৪:৩৯

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে, টাঙ্গাইলের গোপালপুরের ঝিনাই নদীসহ আশেপাশের বিভিন্ন বিল থেকে ১১০টি অবৈধ চায়না জাল জব্দ পুড়িয়েছে ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষাধিক টাকা । 

 

২৪শে জুন, মঙ্গলবার বিকেলে হেমনগর ইউনিয়নের বেলুয়া বাজার সংলগ্ন ঝিনাই নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তুহিন হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার ডা. সৌরভ কুমার দে, গোপালপুর থানার পুলিশ সদস্যরা।