প্রিন্ট এর তারিখঃ বুধবার ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৫-০৬-৩০ ২০:৪৩:৪৬
মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় জেলা কারাগারের উদ্যোগে রহমানিয়া আরাবিয়া এতিমখানা ও মাদ্রাসার এতিমদের মাঝে শুভেচ্ছা স্বরূপ আম, কাঠাল, কলা, দুধ, চাউল, মশুরের ডাল ও মিস্টি বিতরন করা হয়। ২৯ জুন রবিবার সকালে মাগুরার জেল সুপার শেখ মহিউদ্দিন হায়দার।
মাগুরা প্রেসক্লাবের, সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, উপস্থিত থেকে এতিমদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন।
মাগুরা জেলখানার জেলার আবিদ আহমেদ, ডেপুটি জেলার জাহিদ হাসান, মাগুরা রহমানিয়া আরাবিয়া এতিমখানা মাদরাসার পরিচালক হাফেজ মোঃ মাহবুবুর রহমান, সহকারি শিক্ষক মাওঃ রাকিবুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। মাগুরা জেলখানার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান তার বক্তব্যে মাগুরা জেলখানা কতৃপক্ষকে এ ধরনের মানবিক কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।
তিনি আরও বলেন - মাগুরা জেলখানা এতিমদের জন্য যা করছেন তা উদাহরণ হয়ে এবং অন্যান্য জেলখানাকে অনুপ্রানিত করবে। জেল সুপার শেখ মহিউদ্দিন হায়দার তার বক্তব্যে বলেন, আগামীতে মহাকারা পরিদর্শক মহোদয়ের সহযোগিতায় এ ধরনের মানবিক কাজ করে যাবেন। তিনি সবাইকে মানবতার সেবায় কাজ করার আহবান জানান।