প্রিন্ট এর তারিখঃ বুধবার ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

মাগুরায় সড়ক বিভাগের উন্নয়ন পরিকল্পনা'র পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৫-০৬-৩০ ২৩:১৯:১৪

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় সড়ক বিভাগাধীন আগামী ১০ বৎসরের উন্নয়ন পরিকল্পনা এর পর্যালোচনা সভা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাসেল সড়ক উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরে মাস্টার প্লান উপস্থাপন করেন। 

 

উন্নয়ন সভায় আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, প্রফেসর এম আর খান, মাগুরা সদর হাসপাতালের শিক্ষাস্বাস্থ্য কর্মকর্তা জিল্লুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা হাইওয়ে পুলিশের ওসি মাহবুবুর রহমান, জেলা বন কর্মকর্তা খোন্দকার মোঃ গিয়াস উদ্দিন, টিআই পুলিশ ফরহাদ হোসেনসহ জেলা পর্যাযের কর্মকর্তাবৃন্দ।