প্রিন্ট এর তারিখঃ শনিবার ০৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

প্রকাশিত: ২০২৫-০১-০৯ ২২:২৪:৫৯

News Image

লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:

টাঙ্গাইলে সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ। জুলাই বিপ্লবের ঘোষণা পত্রের দাবিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দিনব্যাপী এ কার্যক্রম চলবে বলে তারা জানিয়েছে। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আলামিন, সদস্য সচিব মনিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আল আমিন সিয়াম ও জাবেদ, মুন্না,  শেখ ফরাশসহ নাগরিক কমিটির সদস্যরা। তারা বলেন, আমাদের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ৬ দিনব্যাপী এই কার্যক্রম চলমান থাকবে। আমরা দিনব্যাপী লিফলেট বিতরণ করবো এবং শহর থেকে গ্রাম পর্যায়ে আমাদের এই গণঅভ্যুত্থানের কথা তুলে ধরবো।