প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৫-০৪-২৮ ২৩:০১:২০
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল, সোমবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. নাজিমুদ্দৌলার সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাওছার আহমেদ, জেলা স্পেশাল জজ দিলারা আলো চন্দনা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহরিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার আবু তাহের, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি জহুর আজহার খান, সাধারণ সম্পাদক একেএম রফিকুল ইসলাম রতন, সরকারি কৌসুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন, জিপি মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।
চলতি বছর লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীদের মধ্যে থেকে সেরা আইনজীবী হিসেবে পুরস্কার পান খন্দকার ইমদাদুল হক ও রওশন আরা সিদ্দিকী লুসি।
জাতীয় লিগ্যাল এইড দিবসে আদালত প্রাঙ্গনে বিভিন্ন আইনগত সহায়তা কেন্দ্রের সমন্বয়ে মেলার আয়োজন করা হয়েছে।