প্রিন্ট এর তারিখঃ শনিবার ০৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের ভূঞাপুরে গরু মোটাতাজাকরণ সমিতির মাধ্যমে বিভিন্ন উপকরণ বিতরণ

প্রকাশিত: ২০২৫-০৪-৩০ ১৮:২৫:৩৮

News Image

নিজস্ব প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে গরু মোটাতাজাকরণ সমিতির মাধ্যমে ৭০ জন সদস্যের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়ছে।

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের ডেইরী প্রকল্পের আওতায় উপজেলায় গরু মোটাতাজাকরণ সমিতির মাধ্যমে ৭০ জন সদস্যের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

 

৩০ এপ্রিল, বুধবার ভূঞাপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে এসব উপকরণ বিতরণ করা হয়। উপকরণগুলোর মধ্যে রয়েছে জন প্রতি একটি করে ল্যাকটো মিটার, পানির পাম্প, ট্রলি, ফ্লোর ম্যাট ও বেলচা।

 

আধুনিকায়নের মাধ্যমে খামারগুলিতে রোগমুক্ত সুস্থ্য গরু বৃদ্ধির লক্ষে এ কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার স্বপন চন্দ্র দেবনাথ।

 

প্রাণী সম্পদ কর্মকর্তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমিতিভুক্ত খামারিরা।