মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

কিতাব আলী মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ২০২৫-০৩-২৮ ১৬:৪৬:২৮

News Image

মাছুদুর রহমান মিলন, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইল এলেঙ্গা পৌর এলাকায় কিতাব আলী মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে, দক্ষিণ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর সিদ্দিক লিটনের সহযোগিতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ঈদ উপহার দেওয়া হয়।

 

২৮ মার্চ, শুক্রবার ফাউন্ডেশনের অফিস থেকে এ উপহার প্রদান ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

 

কিতাব আলী মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সদস্য এ্যাড. আজগর আলী ও মোঃ ওয়ারেসুল ইসলাম উপস্থিত থেকে এ উপহার প্রদান ও শুভেচ্ছা বিনিময় করেন।

 

এ সময় কিতাব আলী মেম্বার স্মৃতি ফাউন্ডেশন পরিচালনা কমিটির সদস্য মাছুদুর রহমান মিলন, মোঃ কেরামত আলী উপস্থিত ছিলেন। 

 

এ বিষয়ে কিতাব আলী মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাউথ আফ্রিকা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ টিটন জানান, আমার দাদার নামের স্মৃতিকে ধরে রাখা, সমাজের দরিদ্র, অবহেলিত মানুষের পাশে থেকে সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য, এ ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন মসজিদে এসি দেওয়া হচ্ছে, মন্দিরে গভীর নলকূপ দেওয়া হচ্ছে। আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭