মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২
প্রকাশিত: ২০২৫-০৪-২৭ ২৩:০৩:৪৭
সংগৃহিত ছবি
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের মুক্তিযুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর (মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের) বেসামরিক প্রধান বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিম শনিবার দিবাগত রাত আনুমানিক ১২.৪৫ মিনিটে ব্যুরো হাসপাতাল টাঙ্গাইল-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে শনিবার সন্ধ্যায় তাকে ব্যুরো হাসপাতাল টাঙ্গাইল-এ ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি তিন স্ত্রী, ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। রোববার দুপুরে টাঙ্গাইল শহরের পাড় দিঘুলিয়া জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর জানাজায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, জেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক মোহনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী জানাজায় অংশ নেন।